মুশফিককে নিয়ে নতুন আশা,ছিটকে পড়লেন মিঠুন !!

মুশফিককে নিয়ে নতুন আশা,ছিটকে পড়লেন মিঠুন !!

মুশফিকুর রহিমের ফিটনেস নিয়েও শঙ্কা ছিল। এই ডানহাতি ব্যাটসম্যানও ইনজুরিতে পড়েছিলেন, শেষ পর্যন্ত তিনি আগামীকাল মাঠে নামতে পারছেন। এমআরআই রিপোর্ট বাংলাদেশকে স্বস্তিই দেবে। তাঁর চোট গুরুতর কিছু নয়।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল থেকে ছিটকে পড়লেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন । বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচে খেলতে পারছেন না তিনি।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে মিঠুনের টানা অর্ধশতকের কল্যাণে টাইগাররা ২০০ রানের বেশি পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। তবে দুই ম্যাচে তারা কিউইদের কাছে বড় ব্যবধানে আট উইকেটে হেরে যায়।
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ সাংবাদিকদের বলেন, ‘মিঠুন সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয় এবং স্ক্যান অনুযায়ী পরের ম্যাচে সে খেলতে পারছেন না।’
সিরিজের প্রথম ম্যাচে ৫০ রানে চার উইকেট চলে যাওয়ার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন মিঠুন। তাঁর ৬২ রানে ভর করে টাইগাররা সংগ্রহ করে ২৩২ রান। দ্বিতীয় ম্যাচে ৮১ রানে চার উইকেট হারানোর পর মাঠে আসেন তিনি এবং ৬৯ বলে করেন ৫৭ রান।
খালেদ মাসুদ আরো বলেন, ‘মিঠুনের ইনজুরি থেকে সেরে উঠতে কমপক্ষে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। আশা করছি প্রথম টেস্টে তাঁকে পাওয়া যাবে।’

No comments

Powered by Blogger.